ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি ওয়ার্ড থেকে লিড পেয়েছে তৃণমূল
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝাড়গ্রাম পৌরসভা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে দশটি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি, মাত্র আটটি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি ওয়ার্ডে বিজেপির কোনো অস্তিত্বই রইল না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরবাহা হাঁসদা ঝাড়গ্রাম পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে ৯,৪৮৭ পেয়েছে ।যা নজিরবিহীন ঘটনা বলে অনেকেই মনে করছেন। বিজেপি প্রার্থী সুখময় সৎপতি তার নিজের বুথেও হেরে গিয়েছে।
অভিনেতা মিঠুন চক্রবর্তী কে নিয়ে এসে ঝাড়গ্রাম শহরে ঐতিহাসিক রোড সো করেছিল বিজেপি। কিন্তু কাজে এলোনা। অনেকেই মনে করেছিল ঝাড়গ্রাম শহর থেকে বিজেপি প্রার্থী সুখময় সৎপতি ভালো ভোটের ব্যবধানে এগিয়ে থাকবেন। কিন্তু সমস্ত ভবিষ্যৎবাণী কে নস্যাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরবাহা হাঁসদা ঝাড়গ্রাম পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে লিড পেয়েছে। ঝাড়গ্রাম শহরের মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন বলে জানালেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায়। তিনি বলেন ঝাড়গ্রাম পৌরসভার উন্নয়নে বহু কাজ হয়েছে।
তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য ঝাড়গ্রাম শহরের সর্বস্তরের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেস এর প্রার্থীকে ভোট দিয়েছেন। তাই তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়গ্রাম পৌরসভার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে দলীয় কর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো বলেন ঝাড়গ্রাম পৌরসভাএলাকায় দলের ফল কেন এমন হলো তা দলের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে।

Post a Comment